চট্টগ্রামে হঠাৎ আরেক দফা বেড়েছে সবজির দাম। গেল এক সপ্তাহে পাঁচ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে ৯ সবজির। এরমধ্যে সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত বেড়েছে বরবটির দাম। এর বাইরেও দাম বেড়েছে বেগুন, করলা, কাকরল, পেঁপে, টমেটো, পটল, মিষ্টি কুমড়া ও শসার। গতকাল নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, বিবিরহাট, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়ি, চকবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গেল এক সপ্তাহের ব্যবধানে ৮০ টাকা বেড়ে বরবটি ১২০ থেকে […]