চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। তিনি ট্রাক চালকের সহকারি ছিলেন। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারগারো হাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মুখি একটি যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছোটদারোগারহাট বাজার অতিক্রমকালে উল্টো পথে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে […]