স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয়, এটা যেন শুধু কাগজ-কলমে না থাকে, সেটা করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, থানাপর্যায়ে লোকজন অনেক সময় বিভিন্ন কাজে যান। তাদের সমস্যা সবসময় সমাধান করতে পারে না পুলিশ, সবসময় সম্ভবও নয়। সেক্ষেত্রে তাদের যেন বুঝিয়ে বলা হয়, কীভাবে সমস্যা সমাধান করা যায়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে ট্রাফিক […]