সেন্টমার্টিন থেকে টেকনাফে আসা দুইটি ট্রলারকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মিয়ানমারের সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরের বিকল্প নৌপথ ব্যবহার করে বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ বদরমোকাম এলাকা অতিক্রমের সময় ট্রলার ২ টিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে সেন্টমার্টিন ঘাট থেকে ৭৫ জন যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা দেয় এফবি নাইম ও এফবি রাশেদ নামের দুইটি ট্রলার। একসঙ্গে […]