কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ মাঠে চাষ দেখতে গিয়ে শিশু মোহাম্মদ সাদিকুর রহমান রিয়াদকে (৭) চাপা দেয়া সেই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। তবে পলাতক থাকায় চালককে আটক করা যায়নি। এর আগে এ ঘটনায় রবিবার (৩ নভেম্বর) রাতে নিহত শিশু রিয়াদের চাচা নুরুল আবছার বাদি হয়ে চালক মোর্শেদ আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন থানায়। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে জানায়, ট্রাক্টরের লাঙলের ফালে কাটা পড়ে শিশু নিহতের ঘটনায় ঘাতক সেই […]