চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগর যুবদল। মঙ্গলবার (৫ নভেম্বর) নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহার নেতৃত্বে মিছিলটি চকবাজার থেকে শুরু হয়ে বিআরটিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সহ-শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, মো. ইদ্রিস, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার […]