কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রাইফেলের গুলিসহ একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, আরসার শীর্ষ কমান্ডার এনায়েত উল্লাহকে (৩৭) গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। রবিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২০/এক্সটেনশনের ব্লক-এস/৩-বি/২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনায়েত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মেইন-ব্লক-সি, সাব-ব্লক-সি/৬ (সাবেক-সি/২)এর আলী আহমদের ছেলে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) পুলিশের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। […]