পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেছেন, গণতন্ত্রের স্বার্থে এবং জাতির স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনার কাছে কোন দিন আপস করেননি। নিজে বাঁচার জন্যও তিনি একমিনিটও আপস করেননি। আপস না করার কারণে তিনি দীর্ঘ ১০ বছর জেল কেটেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শ্রমিকদল শিলখালী ইউনিয়ন শাখার উদ্যোগে জারুল বুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিলখালী ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি তারেকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শিলখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ […]