দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বেড়ে চলা পরিবেশগত হুমকি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও দ্বীপের সৌন্দর্য ধরে রাখার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। বুধবার (২০ নভেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। কমিটির নেতৃত্বে থাকবেন কক্সবাজার সদর এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তারা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ কোস্ট গার্ড […]