চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩) নামে দুই বিএনপি কর্মী আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পৃথক ঘটনায় দুইজন গুলিবিদ্ধ ও একজনকে পিটিয়ে আহত করা হয়। গুলিবিদ্ধ দুইজনের মধ্যে রনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সাগর ওসমানের ছেলে। রনির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারটি সিএনজিচালিত অটোরিকশা যোগেসন্ত্রাসীরা এসে গুলি করে পালিয়ে যায়। […]