গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ৯ ডিসেম্বর দায়ের করা এই মামলার বাদি জাহিদুল হাসান ওরফে ফাহিম নামের একব্যক্তি। ওই মামলায় ৩০ নম্বর আসামি করা হয় হাটহাজারীর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতের শারজার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শাহাদাত হোসেনকে। অথচ তিনি ঘটনার দিন শারজায় ছিলেন। ৮ আগস্ট তিনি দেশে ফিরেন। ১৩ আগস্ট তিনি শারজায় ফিরে যান। বিদেশে অবস্থান করা অবস্থায় দেশের ঘটনায় মামলার আসামি হওয়া নিয়ে তিনি হতভম্ব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) […]