চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে তিনটি প্রতিষ্ঠানের ২৬ যানবাহনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছ বিআরটিএ। রবিবার (২০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। জানা যায়, ফিটনেস হালনাগাদ না থাকায় মেসার্স বশির আহমেদের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা, ট্যাক্স টোকেন হালনাগাদ না থাকায় ফজলে এন্ড সন্সকে ৮০ হাজার টাকা ও রুট পারমিট না থাকায় এফ কিউ খান ব্রাদার্সকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে ছিলেন বিআরটিএ চট্টমেট্রো -১ সার্কেলের মোটরযান […]