চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে থেকে মিয়ানমারে পাচারকালে মালামালসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক 

৩১ মার্চ, ২০২৫ | ৪:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মিয়ানমার পাচারকালে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে টেকনাফ থানাধীন হাবিবছড়া সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন – সাইদুল হক (২৩), জয়নাল (২২), মোহাম্মদ বেলাল (২১), হোসেন (সাদ্দাম) (২৮), মোহাম্মদ নাজিম (২০) এবং মোহাম্মদ কামাল (৩৮)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা।

 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে আটকৃতদের কাছ থেকে কক্সবাজার থেকে অবৈধভাবে মিয়ানমার পাচারকালে ৬’শ বস্তা সিমেন্ট, ৬’শ মোবাইল চার্জার, ৬০টি পকেট রাউটার, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০টি মোটরসাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬টি পোষাক ও ১৬ রোল তেরপল জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট