প্রকল্প গ্রহণের এক দশকেও বাস্তবায়ন হলো না চট্টগ্রামে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) নির্মাণ কাজ। ভূমি সংক্রান্ত দুই দফায় জটিলতার কারণে এটি বাস্তবায়ন পিছিয়ে যায়। তবে এবার আশার কথা জানিয়েছেন প্রকল্পের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। দৈনিক পূর্বকোণকে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে জমি সংক্রান্ত আর কোনো জটিলতা নেই। প্রকল্পের জন্য বাকলিয়ায় আড়াই একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’তে (আইএমটি) কী ধরনের প্রশিক্ষণ হবে, কোন কোন ট্রেডে পড়ানো হবে, তা নিয়ে পিজিবিলিটি স্টাডি চলছে। […]