চট্টগ্রামের পটিয়া উপজেলায় একরাতে ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ দুই লাখ টাকা ও দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ছনহরা ইউনিয়নের দক্ষিণ ছনহরা এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মার্কেটের এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, রাতের কোন এক সময় চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মার্কেটের ব্যবসায়ী মো. টিপুর সিমেন্ট ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৩০টি গ্যাস সিলিন্ডার, নুর হোসেন ফকিরের মুদির […]