অবশেষে হাসি ফুটেছে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর মুখে। কাতারি মধ্যস্থতাকারীদের দ্বারা প্রস্তাবিত ইসরাইলের সঙ্গে গাজা যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (১৫ জানুয়ারি) বৃটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল যে, হামাসের সম্মতি পাওয়ার পরই চুক্তিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং রবিবার (১৯ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবারই প্রথম দফায় বন্দিদের মুক্তির মাধ্যমে চুক্তিটি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে এক […]