লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আদার চর তরুণ স্বপ্ন ছায়া পরিষদ’র ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মো. হেলাল উদ্দিনকে সভাপতি ও হাফেজ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সহ-সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন হাসান রিপন, অর্থ সম্পাদক মোহাম্মদ মিজান, সহ-অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ রিয়াজ, প্রচার […]