বিজিএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০২৫-২০২৭) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চট্টগ্রাম অঞ্চলের সম্ভাব্য প্যানেল ঘোষণা করেছে ফোরাম চট্টগ্রাম। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ফোরাম চট্টগ্রামের নির্বাচনী অফিসে এক অনুষ্ঠানে সম্ভাব্য এই প্যানেল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরাম বাংলাদেশের সভাপতি এম এ সালাম, ফোরাম চট্টগ্রামের মহাসচিব এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা এবং ভাইস প্রেসিডেন্ট খন্দকার বেলায়েত হোসেন। এতে সর্ব সম্মতিক্রমে কেডিএস গ্রুপের কর্ণধার সেলিম রহমানকে চট্টগ্রাম অঞ্চলের প্যানেল প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে রিজি গ্রুপের […]