কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আরেফুল ইসলাম শুভ (২৫) নামে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। এসময় তিন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার আরেফুল ইসলাম শুভ নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা। গ্রেপ্তার অপহরণকারীর হলো-বালুখালী এলাকার বাসিন্দা মৃত আবুল কাসেমের হেলাল উদ্দিন (৪৬), নাজির হোসেনের ছেলে আলতাস (৪৫) ও ইকরামের পুত্র মুজিব (৪২)। তিনজনই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। শনিবার (৮ মার্চ) ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী […]