সামান্য বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট মসজিদ সংলগ্ন খতিবেরহাটমুখী সড়ক কাদায় একাকার। চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী, রোগীসহ স্থানীয় লোকজন। চারদিনে চার কিলোমিটারের এই সড়কে ১২টির অধিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, নগরীর বহদ্দারহাট মসজিদ সংলগ্ন খতিবেরহাটমুখী সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। অতি ব্যস্ততম এই সড়কের অবস্থা গ্রামীণ মেঠোপথের চেয়েও করুণ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতে এতটাই কর্দমাক্ত হয়ে পড়ে যে, হেঁটে যাওয়াও দুরূহ হয়ে পড়ে। জানা যায়, এই সড়ক দিয়ে দৈনিক […]