বান্দরবানের আলীকদমে ডাম্প ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চকরিয়া-লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিল। নিহতরা হলেন- ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মো. মাসুকের ছেলে মো. বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫) এবং বাজার পাড়ার মো. মিন্টুর ছেলে মো. মিনহাজ (১৮)। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়েছেন। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে […]