নরওয়ের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে দাবাই হারিয়েছে বাংলাদেশের ৯ বছর বয়সী দাবাড়ু রায়ান রশিদ মুগ্ধ, যা বিশ্ব দাবা অঙ্গনকে হতবাক করে দিয়েছে। ১৮ জানুয়ারি চেসডটকমে অনলাইনে এই বিস্ময়কর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ তার কোচ নাঈম হকের অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যাচটি খেলেছে। নিজের প্রোফাইল বা অফিশিয়াল কোনো খেতাব না থাকায় কোচের অ্যাকাউন্ট ব্যবহার করেছে সে। এমন সব সীমাবদ্ধতার পরও মুগ্ধ যা করে দেখিয়েছে, অনেক পেশাদার দাবাড়ুও তা কল্পনাতেই আনেন না। দাবার […]