চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামে সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাটহাজারী বাসস্টেশন মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে অস্ত্র নিয়ে চারজন মুখোশ পরিহিত যুবক ঢুকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যায়। দোকানটি পরিচালনা করেন শহীদুলের ভাই রাশেদুল ইসলাম ও আমিনুল ইসলাম। দোকানে বিকাশ ও নগদের পরিবেশক হিসেবে তারা লেনদেন করতেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাশেদুল বাড়ি ফিরতে […]