কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে প্রায় আড়াই ঘণ্টা এই অভিযান চলে। অভিযানের শুরুতেই ভূমি অফিসের কানুনগো ও অফিস সহকারীসহ বেশ কয়েকজন কর্মচারী দ্রুত সটকে পড়েন। ভূমি অফিসে উপস্থিত সেবাগ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সাথে বিভিন্ন অনিয়ম […]