চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ নিউজ

অপহরণ-গুমের অভিযোগে করা মামলায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপহরণ ও গুমের মামলায় আজ বুধবার সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করতে গত ১৫ এপ্রিল আদেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এক পর্যায়ে প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রডাকশন ওয়ারেন্ট মূলে সোহায়েলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য […]

১৮ জুন, ২০২৫ | ১৭:০১

১৮ জুন, ২০২৫ | ১৪:৩৩