ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে ধুরুং খালে ডুবে নাতি-নাতনির মৃত্যুর দুই দিনের মধ্যে আবারো রেজিয়া আকতার (৫০) নামের আরো এক মহিলা গোসল করতে গিয়ে নিখোঁজের খবর পাওয়া গেছে। বুধবার (১৮ জুন) বিকালে ইউনিয়নের উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন ধুরুং খালের কালাপানিয়া এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ মহিলা উক্ত এলাকার মৃত মাহাবুবুল আলমের স্ত্রী। স্থানীয় মেম্বার জয়নাল আবেদিন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ওই মহিলা খালে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় পরিবারের লোকজন খালের পাড়ে গিয়ে উনার কাপড়-চোপড় […]