সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু হচ্ছে আগামী রবিবার। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়ে মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হবে ভূমিমেলা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীন ১১টি জেলা, ১০৩টি উপজেলা ও সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলো নিজ নিজ উদ্যোগে ভূমিমেলার আয়োজন করবে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে ভূমিমেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিভাগীয় কমিশনার ড. মো. […]