চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ (২৬) নামে এক ফ্রিজ মেকানিক নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় একই দিন রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় বাসচাপায় অটোরিকশায় থাকা সাদিয়া আফরিন জ্যোতি নামে তরুণী নিহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিমান্ত উপজেলার কাটাছরা […]