এক মাস আগে সহস্র ধারার জলধারায় হারিয়ে গিয়েছিল এক সম্ভাবনাময় কিশোর মো. তাসিন আনোয়ার। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফিরে আসেনি সে। বাড়ি ফিরেছিল তার নিথর দেহ, আর ফিরেছিল এক পরিবারের ভেঙে পড়া পৃথিবী। সময় যেন এক নিঃশব্দ ঋণ শোধ করতে ফিরে এলো এবার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। আর সেখানেই মৃত্যুর পরও উজ্জ্বল হয়ে উঠল তাসিনের নাম। ফলাফল? গর্বের, বেদনাভেজা এক অর্জন, জিপিএ-৫। মৃত্যুর দুয়ার ছুঁয়ে এসে তাসিন যেন সবাইকে শুনিয়ে গেল জাতীয় কবির সেই অমর বাণী […]