জাতীয় নির্বাচনের জন্য আগামী এপ্রিল মাসকে কোনোভাবেই ‘ভোটের উপযোগী’ নয়ে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখানে (এপ্রিল মাসে) আপনার প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। ওই সময়টা রোজার পরপরেই, পাবলিক পরীক্ষা আছে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। শনিবার (৭ জুন) কোরবানি ঈদের সকালে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুলের এমনর মন্তব্য আসে। শুক্রবার শেরেবাংলা নগরে সাংবাদিকদের মুখোমুখি […]