পাশ্চাত্য মতে আজকের এই দিনে জন্মগ্রহণ করায় আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গীরাজপুত্র বৃহস্পতি, গ্রহমাতা চন্দ্র ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শূন্য পকেট পূর্ণ হবে। মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। বৃষ (২১ এপ্রিল-২০ মে) […]