চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্বৃত্তের খপ্পরে পড়ে অজ্ঞান হওয়া এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। অচেতন যুবকের নাম মো. মহসিন। বয়স ২৯ বছর। তিনি উপজেলার আমুচিয়া ইউনিয়নে ৭ নাম্বার ওয়ার্ডের খোরশেদ সওদাগর বাড়ির মো. নাছেরের ছেলে। খবর পেয়ে হাসপাতালে আসা মহসিনের মা ফাতেমা বেগম বলেন, সকাল সাড়ে ১১টার দিকে মহসিন ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয়েছিলো। […]