বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার মধ্যবর্তী রেজু আমতলী সীমান্তের ওপারে কাঠ সংগ্রহ করতে গিয়ে মাইন বিস্ফোরণে উখিয়ার এক যুবকের পা উপড়ে গেছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের সিরাজ মিয়ার ছেলে মনছুর আলম (৩০)। বিস্ফোরণে তার বাম পা ক্ষতবিক্ষত হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত […]