চট্টগ্রামে তিনটি পৃথক অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৬ জুন) নগরীর বন্দর থানা এলাকা, বায়েজিদ বোস্তামী থানা এলাকা এবং রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জামাল উদ্দিন (৪০), নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আরেক আসামি মো. সজিব (৩৮) ও বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত আসামি মো. লিয়াকত আলী প্রকাশ লস্কর (৩৫)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন […]