চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পশ্চিম পাড়ে একটি অটোরিকশাকে গতিরোধ করে ছিনতাইয়ের সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে চালক। শনিবার (২০ জুন) ভোররাত ৪টায় রিমা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, রিপন নামে এক মাইক্রোবাসের চালক গতকাল মধ্যরাতে জিইসিতে গাড়ি রেখে বাসায় ফিরছিলেন। ফেরার পথে আশকারদিঘিরি পশ্চিম পাড়ে রিমা কমিউনিটি সেন্টারের সামনে আরেকটি অটোরিকশা এসে গতিরোধ করে। ওই অটোরিকশার তিন ছিনতাইকারী ছুরি দিয়ে প্রথমে হাতে ও কানে আঘাত করে মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে গলায় ছুরিকাঘাত করার সময় […]