চলতি মাসের ৩ তারিখে টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা মারুফা আক্তারকে পরিবারের অমতে বিয়ে করে স্থানীয় মিঠাছরা বাজারে বাসা ভাড়া নেন মধ্যম সোনাপাহাড় গ্রামের ড্রামট্রাক চালক আনিসুর রহমান। পরিবারকে মানিয়ে মাত্র ৫ দিন আগে রবিবার (১৫ জুন) রাতে ভালোবাসার মানুষকে ঘরে তুলেছিলেন। সেদিন রাতে পরিবারের সদস্যরা ছোট আয়োজন করে নতুন বউকে ঘরে তুলেছিলেন। কে জানতো দুই হাতের মেহেদির রং মুছার আগে বিধবা হবেন মারুফা খাতুন। জানা গেছে, উপজেলার মধ্যম সোনাপাহাড় গ্রামের তিন বন্ধু মো. আনিসুর রহমান, রিয়াজ ও আরাফাত স্থানীয় […]