বোয়ালখালীতে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, বিকেল ৩টা ৮ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। তবে বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০০ থেকে ১৫০ গজ দূরত্বে গিয়ে মূল ট্রেনটি থামে। বিচ্ছিন্ন হয়ে […]