চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে চারটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় ভূজপুর থানা পুলিশের একটি টিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে […]