বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ওই কোম্পানিকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এদিকে স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবসতির মাঝখানে রাবার প্রসেসিং ফ্যাক্টরি স্থাপনে পরিবেশের চরম […]