মাটিরাঙায় প্রথম বারের মতো মালচিং পদ্ধতিতে মাচায় বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষক মো. জাহাঙ্গীর হোসেন। মার্সেলো জাতের এসব তরমুজ এখন বাজার জাতের সময় হয়েছে। একই সঙ্গে বেশি লাভের আশা করছেন তিনি। চাষাবাদকে বহুমুখীকরণসহ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির মান বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি সংস্থা ইন্ট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)। চলতি মৌসুমে আইডিএফের সহযোগিতায় মাটিরাঙা পৌরসভার চরপাড়া এলাকায় প্রথম বারের মতো ২৫ শতাংশ জায়গায় গ্রীষ্মকালীন তরমুজ (মার্সেলো) চাষ করেন কৃষক জাহাঙ্গীর হোসেন। ইতিমধ্যে মাচায় মাচায় তরমুজের ফলন এসেছে। সঠিকভাবে বাজারজাত […]