সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম। তার পাসপোর্ট নম্বর এ ১১৯৬৩৯৭৪ এবং গাজীপুর সদরের বাসিন্দা মফিজ উদ্দিন। তার পাসপোর্ট নম্বর – এ ০৮৪০৮৯১২। হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৭ বাংলাদেশি। এর মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ৭ জনের মৃত্যু […]