বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। এই একটি বন্দরের ওপর অতিনির্ভরতার কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি হলেই বন্দরে পণ্য পরিবহনের চাপ বাড়াটা স্বাভাবিক। ছুটির সময় এই চাপ আরও বাড়ে, যাতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। প্রতিবছর আমরা নানা পদক্ষেপ নেওয়ার কথা শুনি। কিন্তু কার্যত বন্দর ছাড়া অন্য কোন সংস্থা সক্রিয় হতে দেখি না। ফলে চাপ কমে না। বন্দরের ওপর চাপ বাড়লে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি কমে যায়। জাহাজের গড় অবস্থান বেড়ে যায়। পণ্য হাতে পেতে দেরি হয়। […]