জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রার আগে গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে সদরের উলপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানিয়েছেন। চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার […]