কক্সবাজারের রামুর পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ঝিলংজা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার। এ বিষয়ে সেনাবাহিনী পক্ষ থেকে গর্জনিয়া এলাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। রামু উপজেলার পূর্বাঞ্চলের অস্ত্র, গরু, মাদক চোরাচালানসহ বহু মামলার আসামি, শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের ডেরায় গত ২৫ মে অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। […]