প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সারাদেশে যাচ্ছি, সব শহীদ পরিবারদের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজ খবর নেওয়া হয়েছে। যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ […]