খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জাম্বুরা পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার রাত ২টার দিকে বিষধর কালাচ সাপ রেকসনকে কামড় দেয়। এরপর তাকে প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে প্রাথমিক চেষ্টা চালায়। পরে অবস্থার অবনতি হলে রবিবার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। […]