টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আটকরা হলেন—উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ রফিক (২৯) ও বান্দরবানের আলীকদমের আবুল কাশেম (২৬)। ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে কুতুপালং থেকে টেকনাফগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। এ সময় ক- ৯ ইউনিটের কুকুর ‘মেঘলা’ (বিজিডি-১০৮৯) গাড়ির ভেতরে রাখা একটি […]