কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার ট্রলার (ফিশিং বোট) থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় চারজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে র্যাব-১৫ এর একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে। আটকরা হলেন— সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ আলম (৪২), ফিরোজ আহমদের ছেলে নুরুল আবসার (২১), আব্দুস সালামের ছেলে মো. শওকত আলম (১৯) ও নুর হোসেনের ছেলে মো. আকিল (১৮)। অভিযানের সময় আবদুল গফুর (৩৫) নামে একজন পালিয়ে […]