
ফটিকছড়ি সংবাদদাতা
৯ ডিসেম্বর, ২০২৫ | ৩:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগতির অটোরিকশার চাপায় প্রাণ গেল চার বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহ আনাচের।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার উপজেলার নাজিরহাট পৌরসভা বুড়া বিবি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আনাচ হাটহাজারী উপজেলার মুনিয়া পুকুরপাড় এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
জানা গেছে, নানার বাড়িতে বেড়াতে এসে আনাচ সড়কের পাশে খেলছিল। এ সময় দ্রুতগতির অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আনাচকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনচকে মৃত ঘোষণা করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারী সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
পূর্বকোণ/পিআর

বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

