টেকনাফ থেকে সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া জেলেদের মধ্যে ১৮ জন জেলে কৌশলে পালিয়ে এসেছে। বৃহস্পতিবার দুপুরে তারা একটি ট্রলারে শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছালে কোস্ট গার্ড তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, পালিয়ে আসা জেলেদের জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তথ্য যাচাই-বাছাই শেষে রাতেই তাদের পরিবারের কাছে ফেরত দিয়েছে। এরা টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পালিয়ে আসা জেলে শামসুল আলম বলেন, […]